রাস্তার দাবিতে
শ্যামনগরে
মানববন্ধন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪২
শ্যামনগর (সাতক্ষীরা ) সংবাদদাতা
শ্যামনগর উপজেলা সদরে বাদঘাটা অফিসপাড়া সংলগ্ন প্রাণীসম্পদ অফিসের পাশ দিয়ে জরাজীর্ণ সড়কটি নির্মাণের দাবিতে গত রবিবার বাদঘাটা গ্রামবাসী উপজেলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন পালন করেছেন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক অরবিন্দ মৃধা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাদাত হোসেন, অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, প্রাক্তন মেম্বর আমিনুর রহমান, যুবলীগের আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, বিপ্রকাশ মন্ডল, মোদাচ্ছের বিল্লাহ, মাছুদ প্রমুখ।