গায়ে আগুন দিয়ে হোমনায় তরুণীর আত্মহত্যা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার হোমনা উপজেলার নিলখী গ্রামে গায়ে কেরোসিন ঢেলে শারমিন আক্তার (২০) নামে এক যুবতী আত্মহত্যা করেছে। সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, গত শনিবার গভীর রাতে ওই গ্রামের হতদরিদ্র জীবন মিয়ার মেয়ে শারমিন আক্তার নিজ শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় তার চিত্কারে পাশের ঘর থেকে তার বাবা-মা এসে দেখে মেয়ের সমস্ত শরীর আগুনে ঝলসে গেছে। শারমিনের বাবা ও মা জানান, তাদের মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল।