চাঁপাইনবাবগঞ্জে বালাম
বইয়ের অভাব, জমছে
দলিলের স্তূপ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সাব-রেজিঃ অফিসগুলোতে বালাম বইয়ের অভাবে জমেছে দলিলের স্তূপ। বেকার হয়ে বসে রয়েছে জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা সাব-রেজিঃ অফিসের প্রায় আড়াইশ’ নকলনবিশ।
জানা যায়, সদর সাব-রেজিঃ অফিসে ৪ হাজার, শিবগঞ্জে ১২ হাজার, গোমস্তাপুরে ৪ হাজার, নাচোলে ৩ হাজার ও ভোলাহাটে ৮ শ’ দলিল বালাম বইয়ের অভাবে কপি করা যাচ্ছে না।