সখীপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা সখীপুরে বিদ্যুতের দাবিতে ঢাকা-সাগরদীঘি রাস্তা তিন ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় বিক্ষুব্ধ ইরি-বোরো চাষিরা। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাষিরা ওই সড়কে অবরোধ কর্মসূচি পালন করে। দীর্ঘসময় অবরোধ করে রাখায় ঢাকা-সাগরদীঘি রাস্তায় যানবাহন বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে সখীপুর উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ও বিদ্যুত্ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।