আইএসপিএবি’র নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)’র ২০১৩-১৫ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের ৭টি সদস্যপদে নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত আইএসপিএবি নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হয়। এ সময় নির্বাচন বোর্ডের দুই সদস্য মো. আবু নাসের এবং নাগিবুল ইসলাম দিপু উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ড নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি হয়েছেন ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের আক্তারুজ্জামান মঞ্জু। সহ-সভাপতি হয়েছেন মেট্রোনেট বাংলাদেশের সৈয়দ আলমাস কবীর। নির্বাচনে বিজয়ী হয়ে সাধারণ সম্পাদক হয়েছেন অপটিমাক্স কমিউনিকেশনের মো. এমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আমরা নেটওয়ার্কের শরফুল আলম, কোষাধ্যক্ষ হয়েছেন সাইটেক সাইবারনেটের সুব্রত সরকার শুভ্র এবং দুইটি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বিডিকম অনলাইনের সুমন আহমেদ সাবির এবং প্রিজমা ডিজিটাল নেটওয়ার্কের সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম।