বিক্রয় ডটকমে আইফোন ৫ পুরস্কার

বাংলা নববর্ষ উপলক্ষে অনলাইন ক্লাসিফায়েড ওয়বেসাইট বিক্রয় ডটকম দিচ্ছে আইফোন৫ জেতার সুযোগ। ফোনটি জিতে নেওয়ার জন্য আগ্রহীদের বিক্রয় ডটকম-এ ‘গাড়ি’ অথবা ‘প্রপার্টি’ বিভাগে বিক্রয় অ্যডভারটাইজমেন্ট পোস্ট করতে হবে এবং ওয়েবসাইটে পোস্ট করা অ্যাভারটাইজমেন্টের ইউআরএল বিক্রয় ডটকমের ফেসবুক ফ্যান পেজে পোস্ট করতে হবে। প্রতিযোগিতাটি শুরু হয়েছে ৮ এপ্রিল। মে মাসের ৮ তারিখে বিক্রয় ডটকম ফেসবুক পেজে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বাংলাদেশের যেকোনো স্থান থেকে আগ্রহীরা অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়।