জেনে নিন
প্ল্যানেটারিয়াম
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২০:৩২
গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে রয়েছে হাজারে অ্যাপ্লিকেশন আর এক্সটেনশন। এসবের মধ্যে অনেকগুলোই রয়েছে শিক্ষামূলক। এমনই একটি এক্সটেনশনের নাম প্ল্যানেটারিয়াম। যাদের মহাকাশ নিয়ে কৌতুহল রয়েছে, কৌতুহল রয়েছে নক্ষত্র নিয়ে, তাদের জন্য আকাশের একটি ইন্টার্যাকটিভ মানচিত্র রয়েছে এই এক্সটেনশনে। এখান থেকে আকাশে গ্রহ-উপগ্রহ কিংবা নক্ষত্রগুলোর অবস্থান জানা যাবে। এটি ব্যবহার করে দেখা যেকোনো তথ্য সংরক্ষণও করা যাবে এতে। http://goo.gl/6tuZq ওয়েবলিংক থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এই এক্সটেনশনটি।