সাবেক ফুটবলার কাশেমের জন্য শোক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:৪২
সত্তুর দশকের ফুটবলার কাশেমের মৃত্যুতে শোক জানিয়েছে আবাহনী। গতকাল শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানায় আবাহনী । সোমবার সকাল সাড়ে সাতটাায় কাশেম রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে আবাহনী ক্লাবের পতাকা অর্ধনমিত রাখে।
হাজী কাশেমের মুত্যুতে শোক জানিয়েছে বিকেএসপি। বিকেএসপির সাবেক কোচ হাজী কাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিকেএসপি।