প্রথম ম্যাচটি কেরালা একাডেমির

প্রথম তিন দিনের ম্যাচটির জয় পেয়েছে ভারতের কেরালা একাডেমি অনূর্ধ্ব-১৬। গতকাল ম্যাচের শেষদিনে বিসিবি স্কুল অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে সফরকারীদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৮ রান। দিনের প্রথম সেশনেই কেরালা দল ৬ উইকেটের জয় তুলে নেয়। আগেরদিন কেরালা দল তিন উইকেটে ৫৯ রান নিয়ে দিনের খেলা শেষ করে। কাল দলের অধিনায়ক রাজ বিষ্ণু ৭৯ রান করলে ১৩৭ রান তোলে কেরালা দল। বিসিবি স্কুল দলের অনিক ইসলাম দুই উইকেট নেন। এর আগে বিসিবি স্কুল দল দ্বিতীয় ইনিংসে ২০২ রান তোলে। কেরালা দলের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ম্যাচের প্রথম ওয়ানডে ১১ এপ্রিল সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় তিন দিনের ম্যাচটি ১৬ এপ্রিল শুরু হবে মিরপুর স্টেডিয়ামে।