আসছে নতুন ব্যাটম্যান
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৩, ১৯:৩৪
ভিডিও গেমের জগতে জনপ্রিয়তম এক গেমের নাম ‘ব্যাটম্যান’। শুরু থেকেই এই সিরিজের গেমগুলো পেয়ে এসেছে তুমুল জনপ্রিয়তা। সিরিজের সর্বশেষ অবমুক্ত হওয়া ‘ব্যাটম্যান:আরখাম সিটি’ গেমটিও তার ব্যতিক্রম নয়। গেমারদের জন্য খুশির সংবাদ, শীঘ্রই আসছে এই সিরিজের নতুন গেম। ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, আসছে অক্টোবরের ২৫ তারিখে বাজারে আসছে এই গেমটি। আর এটি হবে আগের পর্বটির প্রিক্যুয়েল। এর নাম রাখা হয়েছে ‘ব্যাটম্যান:আরখাম অরিজিন’। আগের দুইটি পর্বের কয়েক বছর আগের পটভূমিতে খেলতে হবে এই গেম, যেখানে ব্যাটম্যান থাকবে তরুণ। মূলত ব্যাটম্যানের ডার্ক নাইটে রূপান্তরের সময়টিকেই ধরা হয়েছে এই গেমে। পিসি, প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০ এবং নিনটেনডো উই ইউ-এর জন্য মুক্তি পাবে এই গেম। এর লিড ডিজাইনার হিসেবে থাকছেন এরিক হোমস।