যশোরে শহরতলী ঝুমঝুমপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত অবস্থায় মুস্তাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঝুমঝুমপুর ঈদগাহ মাঠের সামনে আব্দুল হাইয়ের মার্কেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুস্তাফিজুর রহমান শহরের ঘোপ নওয়াপাড়া রোডের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
কোতোয়ালি মডেল থানার এসআই খবির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরতলীর ঝুমঝুমপুর ঈদগাহের সামনের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বাতিঘরের মধ্যে থেকে মুস্তাফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
মুস্তাফিজুর রহমানের স্ত্রী হাসনা হেনা জানিয়েছেন, গত ২২ নভেম্বর সকালে বাড়ি থেকে যাওয়ার পরে আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে তার কোনো সন্ধান পাইনি। এ কারণে ২৩ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।
ইত্তেফাক/ইউবি