যাত্রাবাড়ী মোড়ে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পাটকল শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের কয়েক শ শ্রমিক যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেন।

 

এ সময় যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে পুলিশ। এ সময় শ্রমিকেরা ঢাকা-ডেমরা রোডে অবস্থান নেন।  

আরো পড়ুন : পবিত্র লাইলাতুল কদর ১ জুন

শ্রমিকরা অভিযোগ করেন, আট সপ্তাহ ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। বাধ্য হয়ে তারা রাজপথে অবস্থান নিয়েছেন।

 

যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ সকাল সাড়ে ১০টায় প্রত্যাহার হয়ে গেছে।

 

ইত্তেফাক/ইউবি