চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেট

রেলিগেশনের শংকায় আবাহনী

আবাহনী লিমিটেড চট্টগ্রাম ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন ফাঁঁদে আটকা পড়েছে। গ্রুপ পর্যায়ের সাত খেলার মধ্যে ছয় নম্বরটিতেও হেরেছে দলটি। সব মিলিয়ে তাদের জয় কেবল দুই খেলায়। গতকাল তারা হেরেছে সিটি কর্পোরেশন একাদশের কাছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ১০ উইকেটের শোচনীয় পরাজয়ে দলটির ভবিষ্যত্ নিয়ে শংকিত হয়ে পড়েছেন কর্মকর্তারা। দলের ম্যানেজার এসএম সাইফুদ্দিন ইত্তেফাককে জানান, আবাহনীর ক্রিকেট দল গঠনে বেশ অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু ক্রিকেটাররা সার্ভিস দিতে পারছে না। ফলে আমরা পিছিয়ে পড়েছি। ব্রাদার্স ইউনিয়নের জয় অব্যাহত এদিকে ব্রাদার্স ইউনিয়ন জয়ের ধারা অব্যাহত রেখেছে ইস্পাহানি ক্রিকেটে। সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে গতকাল দলটি ৯ উইকেটে হারায় রাইজিং স্টার ক্লাবকে। আগের দিন এফএমসি স্পোর্টস ৯ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে হারিয়ে সুপার সিক্স পর্ব নিশ্চিত করে।