রাবি’র রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া

সামিয়া আজিজ চ্যাম্পিয়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সামিয়া আজিজ ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং মেরিনা মুর্মু ১০ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। প্রতিযোগিতার ১২টি ইভেন্টে ৬০ জন ছাত্রী অংশ নেন। গতকাল বুধবার সকালে মহিলা জিমনেসিয়াম মাঠে প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।