টেকনাফে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

 

জানা গেছে, মঙ্গলবার ভোররাতে দরগাহ ছড়া মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে দক্ষিণ লেঙ্গুর বিলের ছৈয়দ হোছনের পুত্র দেলোয়ার হোসন (২৫) ও নুর মোহাম্মদের পুত্র জসিম উদ্দিনকে (১৯) আটক করে র‌্যাব।

 

র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম