মেসি-বন্দনা

‘তার উপস্থিতি দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। এক গোলে পিছিয়ে থাকার পর তার উপস্থিতিই ম্যাচের রং বদলে দিলো। তার অদম্য মনোভাবের জন্য তাকে আমাদের মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানো উচিত।’ - জর্ডি রৌরা, সহকারী কোচ, বার্সেলোনা ‘সে সব সময়ই অসাধারণ। আমরা বার্সেলোনাকে চাপে রেখেছিলাম। তবে, মেসি নামার সাথে সাথেই তারা আত্মবিশ্বাসী হয়ে উঠে।’ - কার্লো আনচেলেত্তি, কোচ, পিএসজি সামান্য ইনজুরি তার কাছে কোন ঘটনাই নয়। সেই সব বদলে দিলো। আমরা ভাগ্যবান যে তাকে আমরা নিজেদের দলে পেয়েছি।’ - জেরার্ড পিকে, ডিফেন্ডার, বার্সেলোনা ‘এই মুহূর্তে মেসি বিশ্বের সেরা ফুটবলার। আর মাঠে তার উপস্থিতিই সব বদলে দেয়ার জন্য যথেষ্ট। দলের প্রতি তার কমিটমেন্টের জন্য তাকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত।’ - ডেভিড ভিয়া, স্ট্রাইকার, বার্সেলোনা ‘মেসি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত, তার একক চেষ্টায়ই আজ আমরা হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছি।’ - পেদ্রো রড্রিগেজ, স্ট্রাইকার, বার্সেলোনা