ঢাকা-নবাবগঞ্জগামী এন মলিক পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে রফিকুল ইসলাম (৫৭) নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। সোমবার রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিহতের স্বজনরা থানা থেকে রফিকুলের মৃতদেহ নিয়ে যায়।
এলাকাবাসী বাসটি জব্দ করলেও চালক পলিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার রাত সাড়ে ১১টায় নিহতের মৃতদেহ উদ্ধার করে এবং বাসটি জব্দ করা হয়।
আরও পড়ুন: এক বছরেই গরুর মাংসের দাম বাড়লো ১৫০ টাকা
মডেল থানার এসআই আমিরুল ইসলাম জানান, রফিকুল ইসলাম থানার মনু ব্যাপারীর ঢাল এলাকার বাসিন্দা এবং মানসিক প্রতিবন্ধী। তিনি গত ৫ মে রবিবার বাড়ি থেকে বেড়িয়ে আশার পর আর বাড়িতে ফেরেননি। পরে মোমবার বাসের চাপায় মারা যান।
ইত্তেফাক/কেকে