পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা রক্ষা না করার দায়ে চার খাদ্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ডোমার বাজারে চার খাদ্য দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা।
জরিমানাকৃত দোকানদাররা হলেন, মুদি দোকানদার জয়নাল আবেদীন। তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।, অপরজন মুদি দোকানদার চন্দন সাহাকে ১৫ হাজার টাকা, সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার টাকা ও ফল ব্যবসায়ী বাবলু হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: এক বছরেই গরুর মাংসের দাম বাড়লো ১৫০ টাকা
এসময় উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাশেদুল হক, মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর দুলাল হোসেন প্রমুখ।
ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা জানান, পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল ও পবিত্রতা না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।
ইত্তেফাক/জেডএইচ