ভোলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করায় সাতজন মাংস বিক্রেতাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, গরুর মাংস বিক্রেতা মো. জাফর (৫০), মো. জাহিদ (২৮), আব্দুল রাজ্জাক (৫৫) এবং মুরগীর মাংস বিক্রেতা মো. কামাল (২৪), মো. হাসান (২৫), মাসুদ (২৮) এবং আবু তাহের (৩২)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরু ও মুরগীর মাংস বিক্রি করার সময় তাদের ভোলা পৌরসভার মাংস বাজার থেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন গরুর মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা ও চারজন মুরগীর মাংস বিক্রেতার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ডাবলু হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন
তিনি আরও জানান, রমজানে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/অনি