দ্বিতীয় বিভাগ ক্রিকেট
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২১:৩১
স্পোর্টস রিপোর্টার
দ্বিতীয় বিভাগ সুপার ক্রিকেট লিগে গতকাল শুক্রবার জয় পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি ও ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রায়েরবাজার অ্যাথলেটিকস ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। সিটি ক্লাব মাঠে ইয়ং পেগাসাসকে ৬৭ রানে হারিয়েছে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি। দিনের অন্য ম্যাচে বিকেএসপিতে কালিন্দি ক্রীড়াচক্রকে ১২ রানে পরাজিত করে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি।