বাংলাদেশ গেমস ফুটবল

পরশুরাম সংবাদদাতা শুক্রবার বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ৮ম বাংলাদেশ গেমস ফুটবল প্রতিযোগীতার চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক পর্বের ফুটবল খেলা পার্বত্য তিন জেলার অংশ গ্রহণ ছাড়াই শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় চাঁদপুর জেলা ফুটবল দল ও কুমিল্লা জেলা ফুটবল দল জয়ী হয়েছে। প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর সভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম, দাগনভুঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য শুশেন চন্দ্র শীল। খেলার প্রথম ম্যাচে চাঁদপুর জেলা দল টাইব্রেকারে ৪-১ গোলে চট্রগ্রাম জেলা দলকে পরাজিত করে। ম্যাচের ৪২ মিনিটে চাঁদপুর জেলা দলের আল-আমিন (জার্সি-৬) গোলে করলে দল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধ ৪৯ মিনিটে চট্রগ্রাম জেলা দলের (জার্সি-১১) সোহেল গোল করে খেলায় সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। অপরদিকে একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় কুমিল্লা জেলা দল ৩-০ গোলে বি-বাড়ীয়া জেলা দলকে পরাজিত করেছে। বি-বাড়ীয়া দলের পক্ষে রাব্বি (জার্সি-৭) ৩৭ ও ৪৫ মিনিটে ২টি ও নাসির (জার্সি-১১) ৭৯ মিনিটে গোল করেন। সিলেটে স্বাগতিকদের জয় মৌলভীবাজার প্রতিনিধি সিলেট জোনের বাছাই পর্বের প্রতিযোগিতায় গতকালের খেলায় সিলেট জেলা দল ৩-০ গোলে জামালপুর জেলাদল পরাজিত করে। সিলেট জেলাদলের পক্ষে গনি তিনটি গোল করে হ্যাট্রিক করে। সিলেট অঞ্চলের বাচাই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে স্বাগতিক মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, জামালপুর ও নরসিংদি জেলা দল। বাংলাদেশ গেইমস বাছাই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীপ হুইপ উপাধক্ষ্য এম,এ শহীদ এমপি। উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান,জামালপুর পৌর সভার মেয়র এড.শাহ মোঃ ওয়ারেছ মাসুম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব ফজলুর রহমান প্রমুখ। ১৪ এপ্রিল নরসিংদী ও সুনামগঞ্জ জেলাদলের মধ্যে ২য় খেলা অনুষ্টিত হবে ।