মশাল জ্বালাবেন জুম্মন লুসাই

অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধন হবে আমাগী ২০ এপ্রিল, শনিবার। গেমসের মশাল প্রজ্বলন করবেন বাংলাদেশের সাবেক হকি তারকা জুম্মন লুসাই। তার অসাধারণ নৈপুণ্যের কারণে ১৯৮৫ সালে জুম্মন লুসাই বিশ্ব হকি একাদশে সুযোগ পেয়েছিলেন। দীর্ঘদিন জাতীয় হকি দলে খেলেছেন এই কৃতী খেলোয়াড়। ছিলেন ফুলব্যাক। বাংলাদেশের হকিতে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট বলা হতো তাকে। জুম্মন লুসাই বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকম্যান। ঢাকায় ৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপ হকিতে ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। ৮৯ সালে শেষবার জাতীয় দলে খেলেছে ৮৯ এশিয়া কাপ হকিতে। ৯৬ পর্যন্ত ক্লাব হকি খেলেছেন নিবেদিত প্রাণ জুম্মন লুসাই। তার বড় ভাই ধনধন লুসাই পুলিশে খেলেছেন। পরে তিনি পুলিশের কর্মকর্তা হয়েছিলেন। ছোট ভাই জুবেল লুসাই হকি খেলেছেন আবাহনীর জার্সি গায়ে। জুম্মন লুসাইয়ের বেয়াই রামা লুসাই সতের নম্বর জার্সি গায়ে সমান তালে হকি এবং ফুটবল খেলেছেন মোহামেডানে। জেলা ফুটবল স্পোর্টস রিপোর্টার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত প্রামই ব্যাংক জেলা ফুটবলে আবাহনী ২-১ গেলে প্রতিশ্রুতি জনকল্যাণ সংস্থাকে হারিয়েছে। বিজয়ী দলের মোস্তফা, অপু এবং বিজিত দলের আব্দুল্লাহ গোল করেন। নড়াইলে খেলোয়াড় কল্যাণ সমিতি ২-০ গোলে নিউওয়ে ক্রীড়া চক্রকে হারায়। টোটন এবং আমির গোল করেন।