ডিইউসেফের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

শুক্রবার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ফুলবাড়িয়া (ডিইউসেফ) আয়োজিত নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মিলনের সভাপতিত্বে টিএসসিতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. শামসুল হক। প্রধান আলোচক হিসাবে বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ও বিশেষ অতিথি হিসাবে ফেরদৌসী রহমান কুসুম উপস্থিত না থাকায় মাহফিজুর রহমান বাবুলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা-এর মহাসচিব জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি ফেরদৌসী রহমান কুসুমের লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা-এর শিক্ষা সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান। -প্রেস বিজ্ঞপ্তি