আজকের অনুষ্ঠান (রবিবার)
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২১:৪২
মুক্তিযুদ্ধ জাদুঘর: নতুন বর্ষবরণের অনুষ্ঠান, জাদুঘর প্রাঙ্গণে, সকাল ৯টা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন: বৈশাখী মেলা উদ্বোধন, বাংলা একাডেমী প্রাঙ্গণে, বিকাল ৪টা। কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শিশু-কিশোর র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে, সকাল ৯টা। লাইটবিডি: পহেলা বৈশাখ উপলক্ষে পথশিশুদের নিয়ে অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পশ্চিম দিকে, সকাল সাড়ে সাতটায়। কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ: বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে দিনব্যাপী কর্মসূচি শুরু, সকাল সাড়ে ৮টা। মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম: বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, মিরপুর-২-এ, সকাল ৮টা।