ইউটিউবে নিষেধাজ্ঞা অব্যাহত থাকছে পাকিস্তানে

দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বন্ধ রয়েছে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব। বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ ইউটিউবে ছাড়ার পরেই পাকিস্তানসহ মুসলিম বিশ্বের অনেক দেশেই ইউটিউবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে পাকিস্তানে সহসাই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে না। পাকিস্তানের আইন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যেই পাকিস্তানে ইউটিউব বন্ধের ৭ মাস পেরিয়ে গেছে।