নাটোরে ইউপি মেম্বারসহ ৩ জন আটক:অস্ত্র উদ্ধার

র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-১ এর সদস্যরা শনিবার রাতে সদর উপজেলার তেলকুপি গ্রামে অভিযান চালিয়ে ইউপি মেম্বারসহ তিনজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল, ওয়ান স্যুটার গান, ২১ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। র্যাবের একটি সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে তারা টাঙ্গাইলের আসিফকে আটক করে। তাকে সাথে নিয়ে ছাতনী ইউনিয়ন পরিষদের মেম্বার বাবর আলীর বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় ঐ গ্রামের আবুল কাশেমকেও।