টেকনাফে মদসহ নৌকা জব্দ

টেকনাফ সীমান্ত দিয়ে আসা-যাওয়ার সময় বিপুল পরিমাণ মদ, বিয়ার ও পানির ফিল্টারসহ নৌকা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদক ও ফিল্টারের মূল্য ৯ লাখ ২৭ হাজার ৪শ’ টাকা বলে জানায় বিজিবি। ১৪ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৫ টায় টেকনাফ বিওপি বিজিবির হাবিলদার জসিমের নেতৃত্বে মাদক আসার গোপন সংবাদে জওয়ানরা নাফনদীর দুই নং সুইচ গেইট সীমান্ত এলাকায় মায়ানমার থেকে আসার সময় অভিযান চালিয়ে এ মাদক আটক করে। এছাড়া একই সীমান্ত দিয়ে মায়ানমার যাওয়ার পথে ৩২ পিচ পানির ফিল্টার জব্দ করে।