ঈশ্বরগঞ্জে শিশু ধর্ষক গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩২
ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের পাড়া বাশাটি গ্রামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ শুক্রবার সন্ধ্যায় ধর্ষক জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে মামলা দায়েরের পর ধর্ষককে আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. জুয়েল মিয়া (১৭) তার চাচাতো বোন ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে খালার বাড়িতে নিয়ে যায় বৃহস্পতিবার বিকেলে। ওই বাড়িতে রাতে চাচাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয় ছাত্রীটি। গতকাল সোমবার ওই শিশুটির ভাই বাদী হয়ে ধর্ষক জুয়েল মিয়াসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।