মেয়েটি কার?
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩২
রুমা নামের ১০/১১ বছরের এই মেয়েটিকে মাস দুয়েক আগে দিকভ্রান্ত হয়ে ঘোরাফেরা করার সময় নওগাঁর পোরশার উপজেলার দুয়ারপাল গ্রাম থেকে উদ্ধার করে গ্রামবাসী। মেয়েটি স্পষ্ট করে কথা বলতে পারে না। উদ্ধারের সময় মেয়েটির পড়নে খয়েরি রংয়ের সালোয়ার, নীল রংয়ের কামিজ এবং সবুজ ও সাদা রংয়ের চাদর ছিল। তার গায়ের রং শ্যামলা এবং মাথার চুল ছোট। সে তার নিজের নাম রুমা এবং মা-বাবার নাম যথাক্রমে করিম ও আন্না বলে দাবী করে। মেয়েটি তার বাড়ির ঠিকানা গাইদহ ছাড়া আর কিছু বলতে পারে না। মেয়েটির বর্তমান আশ্রয়দাতা পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের লুত্ফর রহমান জানান, দিকভ্রান্ত হয়ে ঘোরাফেরা করার সময় অসহায় অবস্থায় মেয়েটিকে দেখতে পেয়ে আমি তাকে বাড়িতে নিয়ে আসি এবং আশ্রয় দিই। কিন্তু সম্প্রতি সে তার মা-বাবাকে দেখার জন্য সবসময় কান্নাকাটি করতে থাকায় তাকে নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে। এ অবস্থায় মেয়েটির প্রকৃত অভিভাবককে নিচের ফোনে যোগাযোগ করে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন লুত্ফর রহমান। ০১৭১৯-১৬৬১৩৯, ০১৭৩৩-১১৭৬৯৬, ০১৭৪৭-০৩৯৫২৫।