মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিলে অর্থ সহায়তা গ্রহণ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩৯
সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘর ভবন নির্মাণ তহবিলে অনুদান গ্রহণ করা হয়। উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষক নং ১ হিসাবে শামীম মতিন চৌধুরী এবং এ. মতিন চৌধুরী ৫০ লাখ টাকা ও পৃষ্ঠপোষক নং ২ হিসাবে সায়মা মতিন চৌধুরী এবং আজিজুর আর. চৌধুরী ৫০ লাখ টাকা, মোট এক কোটি টাকার চেক ট্রাস্টিবৃন্দের হাতে তুলে দেন। অনুদানের চেক গ্রহণ করেন ট্রাস্টি ডা. সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারিক আলী এবং আক্কু চৌধুরী।-প্রেস বিজ্ঞপ্তি