কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার
আনন্দানুষ্ঠান
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪০
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা পহেলা বৈশাখ সকালে সেগুনবাগিচাস্থ কচি-কাঁচার মিলনায়তনে আনন্দানুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। নববর্ষের শুভেচ্ছা জানায় শিশু বক্তা নুহা।
সভাপতিত্ব করেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার কথাবিতান, সুরবিতান ও নৃত্যবিতানের ভাইবোনেরা ষড়ঋতুর রূপবৈচিত্র্য তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
-প্রেস বিজ্ঞপ্তি