বড়াইগ্রামে ক্লাব পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়ায় গত রবিবার মধ্যরাতে মালিপাড়া এম ওয়াই পি ক্লাব আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে দুর্বৃত্তরা দরজা ভেঙ্গে টিভি ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, মালিপাড়া বাজারে ক্লাব কার্যালয়ে রবিবার রাতে কে বা কারা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দে র ইনচার্জ এএসআই হাবিব জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এ পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।