জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ সড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২০:৫৮
জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার সীমান্ত দারাখাই এলাকার প্রায় ২ কিলোমিটার সড়কের গাছ দিন দুপুরে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। সড়ক ও জনপথ অধিদপ্তরের লাগানো এসব গাছ লোকজন চুরি করে কেটে নেয়ার ফলে সড়কটির সুন্দর্য বর্ধন নষ্ট হওয়াসহ বর্ষায় হাওরের টেউয়ে সড়কটি ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে। গত ২/৩ মাসে এ সড়কের দারাখাই ও কোন্দানালা নামক স্থানের প্রায় ২ কিলোমিটার সড়ক থেকে এ পর্যন্ত শতাধিক গাছ কেটে নেয়ার ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের দু’পাশে সারি সারি লাগানো গাছ রয়েছে। এর মধ্যে সড়কের দারাখাই ও কোন্দানালা নামক স্থানের প্রায় ৪/৫শ’ গাছ মরে গেছে। আশপাশের গ্রামের লোকজন লাকড়ীর জন্য এসব গাছ দিন-দুপুরে কেটে নিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-প্রকৌশরী হুমায়ুন কবীর দুর্বৃত্তরা গাছ কেটে নিয়ে যাচ্ছে স্বীকার করে বলেন, গাছ কাটার বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছে।