নোয়াখালীতে স্কুল ছাত্রী ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২০:৫৯
নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো: সাাইদ আহমেদ ধর্ষক রাকিব হোসেন (২৫) কে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫বছর কারাদন্ডের আদেশ প্রদান করেন। গতকাল মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।
২০০৯ সালে ১ জুলাই চাটখিল উপজেলার দশআনি টকবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী (৯)কে বাড়ি ফেরার পথে একই গ্রামের মৃত আমির হোসেনের পুত্র রাকিব ধর্ষন করে। ১২ আগষ্ট রাকিব কে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। ঐ দিন পুলিশ ধর্ষক তাকে গ্রেফতার করে।