নিখোঁজের ২৭ দিনেও সন্ধান মেলেনি
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২১:০১
বগুড়ার দুপচাঁচিয়ার শেরপুর গ্রামের আনিছুর রহমান সরদার (২২) নিখোঁজের ২৭ দিনেও সন্ধান মেলেনি। তাকে অপহরণ করে গুম করা হয়েছে নাকি আটক হয়েছে এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। এ ব্যাপারে রাজমিস্ত্রী নিখোঁজ আনিছুর রহমানের পিতা তবিবর রহমান দুপচাঁচিয়া থানায় গতকাল মঙ্গলবার একটি সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, আনিছুর রহমান ৮ মাস পূর্বে আদমদীঘির দত্তবাড়িয়া গ্রামে বিয়ে করে। সে গত ২০ মার্চ কাজ শেষে সন্ধ্যায় তার শেরপুর বাড়িতে না ফিরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।