আদমদীঘিতে দুই ভাইয়ের বাসায় ডাকাতি
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২১:০১
সোমবার রাতে আদমদীঘি দেলুঞ্জ গ্রামে একই রাতে দুই সহোদর ভাইয়ের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ১৮/২০ জনের ডাকাতদল দুই বাসায় প্রবেশ করে মারপিট ও হাত-মুখ বেঁধে জিম্মি করে নগদ এক লাখ ৩০ হাজার টাকা ২৪ ভরি ওজনের স্বর্ণালংকার মোবাইল ফোন সেট ও বন্দুকের ১৩ কার্তুজ টর্চ লাইটসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আদমদীঘি থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।