মাওয়াতে স্পীডবোটের সংঘর্ষে নিহত ১ আহত ১০
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২১:০১
মাওয়া-কাওরাকান্দি নৌরুটে দুটি স্পীডবোটের মুখোমুখি সংঘর্েষ সোমবার রাতে ১ ব্যক্তি নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। স্পীডবোটের ১ চালকসহ অন্তত ৪ ব্যক্তি নিখোঁজ হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। লৌহজংয়ের মাওয়ার নিকটবর্তী পদ্মা নদীতে কাওড়াকান্দি থেকে মাওয়াগামী দেলোয়ার হোসেনের স্পীডবোটের সাথে মাওয়া থেকে মাঝিকান্দিগামী লিটু খানের স্পীডবোটের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে স্পীডবোট দুটি উল্টে গিয়ে দেলোয়ার হোসেনের স্পীডবোট চালক ইমান হোসেনসহ উভয় স্পীডবোটের অন্তত ৫ যাত্রী নিখোঁজ হয়। মঙ্গলবার ভোর রাতে ঘটনাস্থলের পাশ থেকে অঞ্জাতনামা এক মহিলার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় জনগন তা উদ্ধার করে শ্রীনগর থানায় খবর দিলে পুলিশ লাশ নিয়ে যায়।