বৃষ্টির কবলে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২১:১১
স্পোর্টস রিপোর্টার
বৃষ্টির কারণে অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচটি খেলা হয়েছে মাত্র ৫.২ ওভার। সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার শুরু হওয়া চারদিনের ম্যাচটি সকাল থেকে বৃষ্টির কবলে পড়ে। বৃষ্টি থামার পর বিকাল পৌনে চারটায় খেলা শুরু হলে মাত্র পাঁচ ওভার খেলা হয়। ফের বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। পাঁচ ওভারে শ্রীলংকা টসে জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৩ রান তুলেছে।
প্রথমদিনেই কেরালা দলের সালমানের সেঞ্চুরি
কেরালা একাডেমি অনূর্ধ্ব-১৬ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মধ্যকার দ্বিতীয় তিনদিনের ম্যাচে প্রথম দিনে সফরকারীরা ২৮৯ রান তুলেছে। নিজার সালমানের সেঞ্চুরিতে সাত উইকেটে কেরালা দল এই স্কোর তোলে। টসে জিতে স্বাগতিক বাংলাদেশ কেরালাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। লাঞ্চের আগে দুই উইকেট ফেলে দিলেও সালমান একাই দলকে এগিয়ে নিয়ে গেছেন। ২৫৯ মিনিট উইকেটে থেকে ১০১ রানে ফিরে যান তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ এসেছে অধিনায়ক রাজ ভিস্নুর ব্যাট থেকে (৩৭)। কাজী অনিক এবং আব্দুল হালিম দুটি করে উইকেট নেন।