সাঁতারের স্কোর বোর্ড মেরামত করা হচ্ছে
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ২১:১২
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ গেমস সাঁতারের জন্য ইলেক্ট্রনিক স্কোর বোর্ড চালু করার জন্য পুরাতন বোর্ডটি মেরামত করা হচ্ছে। কয়েক দিন ধরে সেটির কাজ চলছে বলে জানা গেছে। ৫০ হাজার টাকা ব্যয় করে পুরাতন স্কোর বোর্ডটি শনিবারের আগেই চালু হবে বলে জানা গেছে ফেডারেশন সূত্রে। ফেডারেশনের এক কর্মকর্তার দাবি, গেমস সাঁতারের সব কয়টি ইভেন্ট পরিচালনা করা যাবে।