শীর্ষে ববিতা

এ বছর সিনিয়র শিল্পীদের মধ্যে ৪টি ছবিতে অভিনয় করে শীর্ষে অবস্থান করছেন ববিতা। ৩টি ছবি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজ্জাক, আলমগীর, সুচরিতা ও দিতি। ২টি করে ছবি মুক্তি পেয়েছে এমন সিনিয়র শিল্পীর তালিকায় আছেন সোহেল রানা, উজ্জল, নূতন এবং অরুণা বিশ্বাস। ববিতার ৪টি ছবি হলো মনের জ্বালা, অন্তরে আছো তুমি, মায়ের জন্য পাগল ও কে আপন কে পর। -বিডি নিউজ