ডিপিডিসি শ্রমিক লীগের আল্টিমেটাম ২০ দফা দাবি

ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগ তাদের দাবি আদায়ে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে ২০ দফা দাবি কর্তৃপক্ষ না মানলে কঠোর আন্দোলনে যাবে তারা। মঙ্গলবার ঢাকা বিদ্যুত্ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক লীগ। অবস্থান কর্মসূচি থেকে আলটিমেটাম দেয়া হয়। এর আগে তারা বিদ্যুত্ ভবনের সামনে গেট সভা ও বিক্ষোভ মিছিল করে। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম আমিন, কার্যকরী সভাপতি আব্দুল আউয়াল, সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাতেম আলী, দপ্তর সম্পাদক রবিউল দেওয়ানসহ অন্যরা।