ভোলা সদরের চৌমুহনী এলাকায় বাসের চাপায় মফিজুল (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে ভোলা-ভেদুরিয়া-ভেলুমিয়া বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল সদর উপজেলার চরসাসাইয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন মফিজুল। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম