আওয়ামী লীগ সংসদীয় দলের সভা ২১ এপ্রিল

আওয়ামী লীগের সংসদীয় দলের ১৯তম সভা আগামী ২১ এপ্রিল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় অবস্থিত সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি আওয়ামী লীগ দলীয় সকল সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগের সংসদীয় দলের এ সভায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।