ঢাকা ওয়াসার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অতিরিক্ত কাজের কর্মসূচি শুরু

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য নিরসন ও পেশাগত ২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা ওয়াসার কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা বুধবার এক ঘন্টা অতিরিক্ত কাজ করেছেন। ব্যতিক্রমী এ ধরনের কর্মসূচির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে আন্তরিক হবেন বলে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান আশাবাদ ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি