শিবির সভাপতির মুক্তি দাবি

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের নামে ১৮ দিনের রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সরকার গণহত্যা, গণগ্রেফতার, গণনির্যাতন চালিয়ে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন যাতে তীব্র হতে না পারে সেজন্য বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জুলুম ও নির্যাতন চালিয়ে পঙ্গু করে দেয়া হচ্ছে। রিমান্ড বাতিল করে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি