নারী ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ১৪ দলের মতবিনিময় আজ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সাথে নারী ব্যক্তিত্ব ও সংগঠনগুলোর নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী সভায় আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।