ভান্ডারিয়ায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ

গতকাল বুধবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে গৌরিপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বদিউজ্জামান টিপুর শপথ বাক্য পাঠ করান পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ওসি মো. মতিউর রহামন, ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, শফিকুল কবির বাবুল তালুকদার, মশিউর রহমান মৃধা। শপথ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।