কুমিল্লায় বার্ড কর্মচারী ইউনিয়নের নির্বাচন আজ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৫
আজ বৃহস্পতিবার কুমিল্লার কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কর্মচারী ইউনিয়নের নির্বাচন। আজ সকাল ১১টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত।
নির্বাচনে ৫টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২৩৫ জন। সভাপতি পদে রুহুল আমিন মজুমদার (দোয়াত কলম), মাহাবুবুর রহমান (দেয়াল ঘড়ি), জাকির হোসেন (মাছ), শফিকুল ইসলাম তালুকদার (চেয়ার), সহ-সভাপতি পদে ছালামত উল্লাহ (ছাতা), জয়নাল আবেদীন (আম), সাধারণ সম্পাদক পদে খন্দকার আশরাফুজ্জামান (আনারস), নজরুল ইসলাম (গোলাপ ফুল), মিজানুর রহমান (টেবিল), মেহেদী আলম (বই), সহ-সাধারণ সম্পাদক পদে আলী হোসেন মজুমদার (সাইকেল), বোরহান উদ্দীন চৌধুরী (মই) সদস্য পদে আনোয়ার হোসেন (রিক্সা), আবুল হাসেম (তলোয়ার), বেগম জেসমিন আক্তার (কাপ-পিরিচ), নুরুল ইসলাম (ডাব), দিলীপ দাস (শাপলা ফুল), দেলোয়ার হোসেন (খেজুর গাছ), মনির হোসেন (হাত পাখা) ও মমিনুল হক (বাঘ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল জলিল ও কোষাধ্যক্ষ পদে মাইনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।