সুন্দরগঞ্জে নৈরাজ্যের ঘটনায় আটক সাত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৫
উপজেলার বিভিন্ন এলাকা থেকে তহশিলদারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের নৈরাজ্যের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-বামনডাঙ্গা ভূমি অফিসের তহশিলদার আবুল কাশেমকে (৫৭) কলেজ মোড় থেকে, মনমথ গ্রামের শিবির কর্মী আনারুল (২০), শ্রীপুরের বাবু (২৫), বাজারপাড়ার মুকুল (৩৫), একাব্বর (৬০), নয়া মিয়া (৪০) ও সেকেন্দার আলীকে (৪৫) গ্রেফতার করে।