সাতক্ষীরায় বাজেট শীর্ষক সেমিনার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৮
মঙ্গলবার সাতক্ষীরা সরকারি কলেজে ‘বাজেট সহজপাঠ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতির শিক্ষার্থী শেখ তানজির আহমেদ। সেমিনারে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নিমাই চন্দ মণ্ডল, শিক্ষক পর্ষদ সম্পাদক বিশ্বাস সুদেব কুমার, অর্থনীতি বিভাগের প্রভাষক শেখ আওসাফুর রহমান, প্রভাষক হাসানুর রহমান, অর্থনীতির শিক্ষার্থী হিরামন মণ্ডল, রাসেল মাহমুদ, ফিরোজ হোসেন, আসাদুল ইসলাম, গোলেকেশ মণ্ডল প্রমুখ।